লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ১১ ব্যক্তির অর্থদন্ড

প্রকাশঃ

লক্ষ্মীপুর: জেলার রায়পুরে মাস্ক না পরে জনসম্মুখে ঘুরাফেরা করার দায়ে ১১ ব্যক্তিকে ৪ হাজার ১০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাবরীন চৌধুরী এ জরিমানা করেন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, সরকারি নিদের্শনা অমান্য করে, মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করায় তাদের আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। ভাইরাস যেন না ছড়ায়, সেজন্য সবাইকে সচেতন হতে হবে। মাস্ক পরতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য,মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক পরিপত্রে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে এক আদেশ জারি করেছেন।

এদিকে, একইদিন ওই ভ্রাম্যমান আদালত রায়পুরের মেঘনায় অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন ও জেলেদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর