ব্যাটারি চালিত অটোরিকসার ধাক্কায় লক্ষ্মীপুরে আনিস কবির নামে এক সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা শহরের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আনিস কবির বেসরকারি টেলিভিশন যুমনা টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি।
জানা গেছে, পেশাগত কাজে মোটরসাইকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন সাংবাদিক আনিস। আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি অটোরিকসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে আনিস কবিরের হাত ও পায়ে গুরুতর আঘাত পান। পরে আহত সাংবাদিককে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর
” ”> ” ”>






