চালক ও যাত্রীর সততায় প্রবাসী পেলেন হারানো সাড়ে ৪ লাখ টাকা

প্রকাশঃ

লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মো. আজিজুর রহমান প্রবাসীর হাতে টাকা তুলে দিচ্ছেন-প্রবাস সময়

রাস্তার পাশে পড়ে ছিল একটি ব্যাগ। কৌতুহল বশত: ব্যাগটি হাতে তুলে নেয় সিএনজি অটোরিকশা চালক ও তার গাড়িতে থাকা এক যাত্রী। ব্যাগ খুলে দেখেন সাড়ে লাখ টাকা। খবর দেন থানা পুলিশে। সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীর এমন সততায় এক প্রবাসী ফিরে পেয়েছেন তার হারিয়ে যাওয়া সাড়ে ৪ লাখ টাকা।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর  ও লক্ষ্মীপুর থানায়।

বৃহস্পতিবার দুপুরে কামরুল ইসলাম নামের ওই প্রবাসীর হাতে টাকা গুলো তুলে দেন লক্ষ্মীপুর থানার ওসি মো. আজিজুর রহমান।

পুলিশ জানায়, ২৯ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ফিরোজ আলম নামে এক যাাত্রি নিয়ে সিএনজি চালক বেলাল সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর দিয়ে যাচ্ছিলেন।

এ সময় গঙ্গাপুর এলাকায় রাস্তার পাশের একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান তারা। ব্যাগটি হাতে নিয়ে সেখানে দেখেন ৫শ’ টাকা নোটের ৯টি বান্ডিলে সাড়ে চার লাখ টাকা। পরে তারা বিষয়টি লক্ষ্মীপুর সদর থানা পুলিশকে জানান।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো, মোসলে উদ্দিন বলেন, কৌতুহল বসত ওই দুই ব্যক্তি রাস্তার পাশে পড়ে থাকা ব্যাগটি তুলে নিয়ে সেখানে সাড়ে চার লাখ টাকা দেখতে পান। পরে বিষয়টি তারা সদর থানা পুলিশকে অবগত করে। আমরা বিভিন্ন মাধ্যমে টাকা প্রকৃত মালিককে খোঁজার চেষ্টা করি।

বৃহস্পতিবার কামরুল ইসলাম নামে এক প্রবাসী জানান টাকাগুলো তার হারিয়েছে। পরে তিনি উপযুক্ত প্রমান দিতে পারায় টাকাগুলো তার হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় মহৎ কাজের পরিচয় দিয়েছেন বেলাল ও ফিরোজ।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর