লক্ষ্মীপুরের কমলনগরে সাপের কামড়ে আকবর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কমলনগর উপজেলার দক্ষিণ চর কাদিরা গ্রামে ফসলের মাঠে ধান রোপণ করতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আকবর দক্ষিণ চর কাদিরা গ্রামের চক বাজার এলাকার রাজামিয়া মাঝি বাড়ির নুর মোহাম্মদের ছেলে।
স্বজনরা জানায়, সকালে জমিতে ধান রোপন করতে গেলে বিষাক্ত সাপে তাকে কামড় দেয়। পরে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ জিন্নাহ্ ভূঁইয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>






