১৯১ যাত্রী নিয়ে রানওয়েতে দুই টুকরো ভারতীয় বিমান

প্রকাশঃ

দুবাইফেরত ১৯১ যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড বিমান বন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামের একটি বিমান।

এতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটির পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৪০ জন যাত্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।

এদিন দুপুরে দুবাই থেকে বিমান কেরালার উদ্দেশ্যে রওয়ানা করে। কেরালার কোঝিকোড বিমান বন্দরে অবতরনের সময় রানওয়েতে ছিটকে পড়ে বিমানটি। ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরে বিমানটিতে আগুন লাগেনি। উদ্ধার কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রবাস সময়/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর