সৌদি আরবে করোনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

প্রকাশঃ

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে বিল্লাল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে সৌদির দাম্মাম শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের মৃত আলী আকবরের ছেলে।

শুক্রবার সন্ধায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ওই মৃত ব্যাক্তির স্বজন সৌদি প্রবাসী মোঃ সোহাগ। সংসারের এক মাত্র উপার্জন ব্যাক্তির মৃত্যুর খবরে স্ত্রী-সন্তানসহ স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে।

প্রবাসী সোহাগ জানান, প্রবাসী বিল্লাল দুই বছর আগে সৌদি আরবের দাম্মাম শহরে কাজের সন্ধানে আসেন। ১২ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।তার স্ত্রীসহ তিন সন্তান রয়েছে।

বিল্লালের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসী সহকর্মীরা।

রায়পুরের সোনাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত জানান, বিল্লাল ভালো মানুষ ও পরিশ্রমী ছিলেন। পরিবার ও স্বজনদের সাথে আমরাও শোকাহত। বিল্লালের মৃত দেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর