করোনায় সাংবাদিক শহিদের মৃত্যু, লক্ষ্মীপুরে শোক

প্রকাশঃ

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি টেলিভিশন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদ (৬২) মারা গেছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংবাদিক আবদুস শহিদের মৃত্যুতে তার শোকের ছায়া নেমে এসেছে তার নিজ জেলা লক্ষ্মীপুরে। দলমত নির্বিশেষে অনেকেই সমবেদনা জানিয়েছেন।

তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের ইসলামপাড়ায়।

এদিকে সাংবাদিক আবদুস শহিদের আত্মার মাগফিরাত চেয়ে লক্ষ্মীপুরে কোরআন খতম, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

রোববার বাদ জোহর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের ইসলামপাড়া এলাকায় সাংবাদিক আবদুস শহিদ জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।এতে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব নুরুল ইসলাম।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর