কাতার প্রবাসীদের সমর্থন চাইলেন জামাল ভূঁইয়া

প্রকাশঃ

‘স্টেডিয়ামে আসুন, খেলা দেখুন আমাদের সমর্থন দিন’- কাতারপ্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের বিপক্ষে খেলতে নামবে জামালরা। কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যবিধি মেনে মাঠে দর্শকদের খেলা দেখার সুযোগ রয়েছে। জামাল ভূঁইয়া তাই কাতারে বসবাসকারী বাংলাদেশীদের স্টেডিয়ামে এসে সমর্থন দিতে অনুরোধ জানিয়েছেন।

রোববার জামাল ভূঁইয়া বলেছেন, ‘আগামীকাল ভারতের বিপক্ষে আমাদের বিগ গেম। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন সব ফোকাস এ ম্যাচের ওপর। আমরা সামনে তাকাতে চাই। এ ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। কাতারে বাংলাদেশী প্রবাসিদের অনুরোধ করছি স্টেডিয়ামে আসুন, আমাদের সমর্থন দিন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আশা করি, আপনাদের ভালো ফল উপহার দিতে পারবো।’

প্রবাস সময়/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর