করোনায় যুক্তরাষ্ট্রে মুয়াজ্জিনসহ আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশঃ

মারন ব্যাধি করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মুয়াজ্জিনসহ আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

২৭মার্চ শুক্রবার কুইন্সের এলমহাষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, মো. মনির উদ্দিন বাবুল (৬৩) ও মো. তৌহির আহমেদ(৬২)। মনির উদ্দিন কুইন্সের জ্যাকসন হাইট্স এর খাবার বাড়ি এলাকার মসজিদের মুয়াজ্জিন ছিলেন ও টেক্সিক্যাব চালাতেন।

মো. তৌহির আহমেদও একই এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিন কেরোয়া গ্রামে। নিউ ইয়র্কে তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন বলে জানা গেছে।

তাদের স্বজনরা জানায়, তৌহির আহমেদ কিডনী রোগী ছিলেন। সম্প্রতি তাঁর করোনা ভাইরাস পজিটিভ হলে এলহমাষ্র্ষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

অপরদিকে মনির উদ্দিন বাবুল করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত ৫দিন একই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে মৃত্যু হয়।

এনিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

খবর: নিজস্ব প্রতিবেদক , নিউইর্য়ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর