ইতালিতে করোনায় তৃতীয় বাংলাদেশির মৃত্যু

প্রকাশঃ

corona bangladeshi deathইতালির মিলানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মজিবুর রহমান মজু (৪৬) নামে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে মিলানোর সান পাওলো হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি কুমিল্লা জেলায়।

তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন মিলানোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মিলানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তিনি। এ নিয়ে ইতালিতে তিন বাংলাদেশি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আক্রান্ত হয়েছেন আরও চার বাংলাদেশি। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাসায় হোম কোয়ান্টাইনে আছেন।

বৃহস্পতিবার দেশটিতে আরও ৭৬০ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯১৫ জনে।

আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪৫। সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে করোনা বিপর্যয় মোকাবিলায়।

প্রবাস সময়/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর