নিউইয়র্কে করোনায় আরও ৭ বাংলাদেশির মৃত্যু

প্রকাশঃ

corona-NYকরোনাভাইরাসে নিউইয়র্কে শুক্রবার সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত নিউইয়র্কে ৬২ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আর যুক্তরাষ্ট্রে মোট প্রাণ হারিয়েছেন ৬৫ জন।

তাদের মধ্যে ১১ জন নারী। নারীদের মধ্যে সবচেয়ে কম বয়সী যার মৃত্যু হয়েছে, তিনি নিউইয়র্কের বাসিন্দা ছিলেন। ২৫ বছর বয়সী ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। সবচেয়ে বেশি ৮৩ বছর বয়সী যার মৃত্যু হয়েছে, তিনিও নিউইয়র্কের বাসিন্দা ছিলেন। ৫৪ পুরুষের মধ্যে সবচেয়ে কম বয়সে মারা গেছেন একজন চিকিৎসক (৩০)।

এদিকে নিউইয়র্কে বাংলাদেশির মধ্যে করোনায় কতজন আক্রান্ত হয়েছেন, তার সঠিক কোনো তথ্য নেই। ধারণা করা হচ্ছে, এর সংখ্যা কয়েকশ’ বা তারও বেশি। আক্রান্ত অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। অনেকেই আইসিইউতে রয়েছেন এবং তাদের মধ্যে বেশ ক’জনের অবস্থা সংকটাপন্ন।

প্রবাস সময় / নিউজ ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর