নিজস্ব প্রযুক্তিতে করোনার ওষুধ তৈরির দাবি ইরানের চিকিৎসকের

প্রকাশঃ

করোনাভাইরাসে প্রতিরোধে প্রথমবারের মতো ওষুধ তৈরি করেছে ইরান। ওষুধটির জেনেরিক নাম ফ্যাভিপিরাভির হলেও এটিটি-৭০৫ বা আভিজেন নামেও পরিচিত।

এমনটি দাবি করেছেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত তেহরানের অন্যতম শীর্ষস্থানীয় হাসপাতাল মাসিহ্‌ দানেশভারির প্রধান ডা. আলী আকবর বেলায়েতি। খবর ইরনার।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

হাসপাতালটির কর্মীদের সঙ্গে বৈঠকের সময় তিনি আরও জানান, তেহরানের শহিদ বেহেশতি চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ওষুধটি তৈরি করেছে এবং তা হাসপাতালকে সরবরাহ করেছে।

তেহরানের এ হাসপাতালে করোনা রোগীদের সব চিকিৎসা-সেবা বিনামূল্যে দেয়া হয় বলেও জানান তিনি।

প্রবাস সময় / নিউজ ডেস্ক

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর