নিউইয়র্কে দুই বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন। তারা হলেন ডা. মোহাম্মদ ইফতেখার উদ্দিন ও ডা. রেজা চৌধুরী।

করোনাভাইরাসে আক্রান্ত হবার পর গত ৮ এপ্রিল মাধ্যরাতে লং আইল্যান্ডের মানহাসেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. রেজা চৌধুরী। তিনি পার্কচেষ্টারে ‘ওয়েস্ট চেস্টার মেডিক্যাল হেলথ কেয়ার’ এর স্বত্বাধিকারী ছিলেন।

অপরদিকে ডা. মোহাম্মদ ইফতেখার উদ্দিন গেল ৬ এপ্রিল সোমবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছিলেন। মুক্তিযোদ্ধা ডা. ইফতেখার উদ্দিন নিউইয়র্কের একজন নামকরা এপিডেমিওলজিস্ট ছিলেন।

জানা গেছে, ফ্রিকান আমেরিকানরা বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু এরপরই আমাদের অভিজ্ঞতায় দেখছি, এশিয়ানদের মধ্যে বাংলাদেশি ও নেপালি কমিউনিটিতে তুলনামূলক আক্রান্তের সংখ্যা বেশি। এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে যে নিউইয়র্ক সিটির কুইন্স ও কিংস (ব্রুকলিন) সেখানে বেশি বাংলাদেশি বাস করেন এবং করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সেখানেই সবচেয়ে বেশি।

প্রবাস সময় ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর