লকডাউনে গুরুত্ব বেড়ে গেছে ড্রোনের। নজরদারির জন্য পুলিশ ব্যবহার করছে ড্রোন। আবার এই ড্রোনকে কাজে তোলা হচ্ছে গণমাধ্যমের ছবি।
কিন্তু অস্ট্রেলিয়ার এক ব্যক্তি ঘরে থেকেই ড্রোনকে কাজে লাগালেন একটু অন্য ভাবে। ড্রোন দিয়ে ঘরে থেকেই মাছ ধরলেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সিডনির দক্ষিণ শহরতলিতে থাকা ২৯ বছরের ওই যুবকের নাম স্যাম রোমিও। সম্প্রতি মাছ ধরতে ইচ্ছা করছিল তাঁর। কিন্তু লকডাউনে বাড়ি থেকে বেরনো সম্ভব নয়। তাই ড্রোনের সঙ্গে মাছ ধরার বঁড়শি এঁটে দেন তিনি। তার পর বাড়ির বারান্দা থেকে সেই ড্রোন উড়িয়ে নিয়ে যান জলাশয়ের কাছে।
দেখূন ভিডিও…..






