চিকিৎসক সাংবাদিক পুলিশের পরিবারকে সহায়তা দিলেন একরামুল

প্রকাশঃ

নোয়াখালীঃ প্রাণঘাতি করোনায় প্রথম মৃত্যুবরনকারী সাংবাদিক পুলিশ ও চিকিৎসকের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন নোয়খালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী।

তিনি স্বাস্থ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকও।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একরাম চৌধুরী ফাউন্ডেশন থেকে করোনায় প্রথম মত্যুবরনকারী সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন পত্রিকার নোয়াখালীতে কর্মরত স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান বাবু‘র হাতে ।

একই সময়ে তিনি করোনায় মৃত্যু বরণকারী সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে সহকারি অধ্যাপক মঈন উদ্দিনের পরিবারকে দুই লাখ ও পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের পরিবারকে পঞ্চাশ হাজার এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য পাঁচ লাখ টাকা প্রদান করেন।

প্রসঙ্গত: এরআগে  তিনি ব্যক্তিগত তহবিল ও একরাম ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারি বরাদ্দের পাশাপাশি ৮০ লাখ টাকার খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য জেলা প্রশাসককে প্রদান করেন এবং নয় উপজেলার চিকিৎসক, উপজেলা প্রশাসন,পুলিশ বিভাগ ও সাংবাদিকদের পেশাগত কাজে সুরক্ষা সামগ্রী ১০ হাজার মাস্ক পিপিই সহ স্যানিটাইজার প্রদান করেন।

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর