কর্মহীন মানুষের পাশে ‘যুবকল্যাণ সংঘ’

প্রকাশঃ

লক্ষ্মীপুর সদর উপজেলায় কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ‘পশ্চিম শেরপুর যুবকল্যান সংঘ’ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সামাজিক সংগঠনটির উদ্যোগে উপজেলার বশিকপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এলাকার মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

করোনা সঙ্কট ও রমজান  উপলক্ষে সংগঠনটির সদস্যদের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। 

 ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরহাদ জানান, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই সমাজ ও মানুষের কল্যাণে সংগঠনটির বিভিন্ন কর্মসূচি অব্যাহতভাবে চলমান রয়েছে।

ব্যবসায়ী, প্রবাসী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংগঠনটির স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। সবার সহযোগিতায় আগামীতেও অসহায় মানুষের জন্য এমন কর্মকান্ড অব্যাহত রাখা হবে।

জেলা সংবাদদাতা,লক্ষ্মীপুর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর