উহানের ল্যাব থেকে ছড়িয়েছে করোনা,প্রমান আছে: ট্রাম্প

প্রকাশঃ

চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড১৯।

এর সপক্ষে অকাট্য প্রমাণ আছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

বুধবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

চীন থেকেই এই ভাইরাস ছড়ানো হয়েছে বলে দাবি করছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, তার কাছে এমন কিছু প্রমাণ আছে যা নিশ্চিত করে যে, কোভিড-১৯ এর উৎস চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি।

সাংবাদিকরা কী প্রমাণ আছে সেকথা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন. ‘সেসব আমি আপনাদের সামনে বলতে পারি না।’ করোনা ছড়ানোর জন্য ক্ষতিপূরণ চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীনের থেকে শুধু ক্ষতিপূরণ আদায় করাই নয়, আরও কঠিন পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র।

ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র চীনের ক্ষেত্রে আমদানি শুল্ক বহুগুণ বাড়িয়ে দেয়ার কথা ভাবছে। পাশাপাশি ওই দেশ এমনও হুঁশিয়ারি দিয়েছে যে, চীন যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না চলে তবে তাদের সঙ্গে সব ধরণের বাণিজ্য চুক্তিও শেষ করে দেবে ওই দেশ।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে হারানোর জন্যে চীন যেকোনো পথই অবলম্বন করতে পারে। চীন করোনাভাইরাস পরিস্থিতিতে যেভাবে আচরণ করছে, তারই প্রমাণ যে এর পিছনে তাদের হাত আছে।

বুধবার যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছিল ২,৫০২ জনের।  দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২১০ এবং মারা গেছেন ৬৩ হাজার ৮৬১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন।

প্রবাস সময় প্রতিবেদন ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর