বাংলাদেশে করোনায় আক্রান্ত বেড়ে ৮ হাজার ২৩৮, মৃত্যু ১৭০

প্রকাশঃ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে সর্বমোট ৮ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন।

শুক্রবার বিকেলে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সারাদেশে ৩১টি ল্যাবে করোনা টেষ্ট করা হয়। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯৫৮ নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৫ হাজার ৫৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫৭১ জনের করোনা শনাক্ত হয়।

প্রবাস সময় ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর