অবশেষে চন্দ্রগঞ্জ কাঁচাবাজার স্থানান্তর

প্রকাশঃ

লক্ষ্মীপুর: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অবশেষে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারর কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার প্রথমবারের মতো কাঁচাবাজারের হাট বসে স্থানান্তর হওয়া স্থানীয় এম. এ হাসেম অটো রাইস মিলের খোলা মাঠে

করোনাভাইরাসে এ সময়ে চন্দ্রগ্ঞ্জ বাজারে সরকাররের দেওয়া সামাজিক সুরক্ষা নিয়ম না মেনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে কয়েক সপ্তাহ ধরে হাট-বাজার চলছিল।

এতে স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে করে খোলা মাঠে কাঁচাবাজার স্থানাস্তরের জোর দাবি তোলে এলাকাবাসী।

পরে এলাকাবাসীর দাবি ও প্রবাস সময়সহ স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদনের প্রেক্ষিতে প্রশাসন গত রোববার এক জরুরী সভায় কাঁচাবাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যলয়ে ওই জরুরী সভায় উপস্থিত ছিলেন, জেলার এডিএম মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও ইজারাদারসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

চন্দ্রগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ কাঁচা বাজার স্থানান্তরের কথা থাকলেও বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায়, পরে বাজারের এমএ হাসেম রাইস মিলে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

এ সংক্রান্ত আগের প্রতিবেদন..

করোনায়ও জমজমাট চন্দ্রগঞ্জ বাজার, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর