লক্ষ্মীপুরে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত

প্রকাশঃ

লক্ষ্মীপুর: জেলায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার (০৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার।

এ নিয়ে জেলায় মোট ৬০ জন করোনারোগী শানাক্ত হলো।

সিভিল সার্জন জানান, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে ২৪ জন, রায়পুরে ২ জন, রামগঞ্জে ১৯ জন, কমলনগর ৭ জন ও রামগতিতে ৮ জন।

এদের মধ্য ৫ জন ‍সুস্থ হয়েছেন। শনাক্ত হওয়ার আগেই একজন মারা যায়। ফলে জেলায় বর্তমানে রোগী রয়েছেন ৫৪ জন। তারা বিভিন্ন হাসপাতালে ও কোয়ানরেন্টাইনে চিকিৎসাধীন আছেন।

জেলা থেকে এ পর্যন্ত মোট ১৩৯৩ জনের শরীরের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এর মধ্যে ১৩২৫টি রিপোট এসেছে এবং ৬৮টি রিপোট এখনো পেন্ডিং রয়েছে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর