লক্ষ্মীপুর: করোনা সঙ্কটের এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চাষীদের পাশে দাঁড়িয়েছে জেলা কৃষকলীগ।
এ পর্যন্ত স্বেচ্ছাশ্রমে প্রায় ২৫ একর জমির ধান ও সয়াবিন ঘরে তুলে দিয়েছে তারা।
জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা নিজে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধান কাটা ও সয়াবিন তোলায় অংশ নিচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের এমন কাজের প্রশংসা করে কৃষিবান্ধব কৃষকলীগ বলেও মন্তব্য করেছেন।
স্থানীয়রা জানায়, শ্রমিক সঙ্কট ও ঝড়-বৃষ্টিতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ড বুড়ির ঘাট এলাকায় আমজাদ অপু নামের এক চাষীর সয়াবিন নষ্ট হওয়ার উপক্রম দেখা দেয়।
এতে তিনি জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হিজবুল বাহার রানার সঙ্গে যোগাযোগ করলে শুক্রবার তার ৫ একর জমির সয়াবিন তুলে দেন কৃষকলীগ নেতাকর্মীরা।
এছাড়াও জেলার বিভিন্নস্থানে আরও ২০ একর জমির ধান কেটে দেয় তারা।
এ স্বেচ্ছাশ্রমে জেলা কৃষকলীগের সাধারন সম্পাক হিজবুল বাহার রানার নেতৃত্বে অশ নিচ্ছে, জেলা কৃষকলীগের সহ-সভাপতি নিজাম পাটোয়ারী, মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক হাছানুজ্জামান মাছুম, কুটির শিল্প সম্পাদক ফিরোজ পাটোয়ারী, সদর থানা কৃষকলীগ যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম টিপু, পৌর কৃষকলীগের সভাপতি রাজু আহম্দে, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সবুজসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পযায়ের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর ” ”> ” ”>






