যুবদল নেতার খাদ্য সহায়তা পেল ২০০ পরিবার

প্রকাশঃ

লক্ষ্মীপুর: জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জের দুই শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মোসলেহ উদ্দিন নামে এক যুবদল নেতা।

শুক্রবার (১৫ মে) তোরাবগঞ্জ ইউনিয়নের ৪ টি পয়েন্টে ১ম ধাপে ২’দুইশত অসহায় নারী-পুরুষের হাতে মানবিক সহায়তা হিসাবে খাদ্যসামগ্রী ব্যাগ তুলে দেন।
এছাড়াও আরও ৪০০ অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন ওই যুবদল নেতা।

এতে ছিলো ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও আদা কেজি তৈল মোট ৬ টি আইটিম ছিলো ব্যাগ ভর্তি।

মোছলেহ্ উদ্দিন কমলনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও তোরাবগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। ২০১৫ সালে ধানের শীষ পতীক নিয়ে তোরাবগঞ্জ ইউনিয়ন থেকে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেন মোছলেহ্ উদ্দিন।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর