স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগে সজল রায় নামে নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি প্রবাসী বাংলাদেশি। ১৫ মে মধ্যরাতে নগরীর কুইন্স ভিলেজের বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গত ১৪ মে সজলের স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করে বলেন, গত ১ মার্চ সজল তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি দেন। তাঁর বিরুদ্ধে ভয়ভীতি প্রদানের অভিযোগ আনে তাঁর স্ত্রী।
সজল ২০১৬ সাল থেকে ১০৫ প্রিসিস্কটে কর্মরত ছিলেন। সম্পতি তাঁকে ব্রুকলিনে ট্রানজিট কমান্ডে দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনায় এনওয়াইপিডি থেকে তাঁকে বিনা বেতনে সাময়িক কর্মচ্যুত করেছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে। তদন্ত চলাকালীন তাঁকে নিজের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, স্ত্রীর সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে সজল রায় তাঁর স্ত্রীর মাথায় বন্দুক ধরে ট্রিগার টানার হুমকি দিয়েছেন।
পুলিশ প্রিসিস্কটে থাকা অবস্থায় সজল রায় সাংবাদিকদের বলেন, স্ত্রীর আনা অভিযোগ সত্য নয়। বিষয়টি গৃহবিবাদ। স্ত্রী যা বলেছেন, তাঁর কিছুই আমি করিনি।
প্রবাস সময় ডেস্ক নিউজ/এমআর ” ”> ” ”>






