মেঘনাপাড়ের অসহায় ৮’শ পরিবারে প্রবাসীর খাদ্য সামগ্রী

প্রকাশঃ

লক্ষ্মীপুর:মেঘনাপাড়ের করোনা সংকটে পতিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মো. দিদার উদ্দিন রাজু নামে এক প্রবাসী।

তিনি সৌদি আরবের জেদ্দাস্থ রামগতি-কমলনগর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ও স্থানীয় সমাজ সেবক।

সোমবার সকালে তার নিজ এলাকা রামগতি উপজেলার ২ নং চরবাদাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্ন আয়ের সংকটাপন্ন ৮’শ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ওই খাদ্য সামগ্রী ‘ঈদ উপহার’ হিসেবে তুলে দেন তিনি।

তার উদ্যোগে এধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। একইসাথে তিনি অন্য বিত্তশালীদেরও চলমান সংকটকালে অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।

নিজস্ব প্রদতনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর