লক্ষ্মীপুরে নতুন শনাক্ত তিন, সুস্থ তিন

প্রকাশঃ

জেলা শহরের বেসরকারী হসপিটালের যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁরা সুস্থ হয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায়।

লক্ষ্মীপুর: জেলাতে গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ২৯ টি নমুনা পরীক্ষার ফলাফলে চার জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন নতুন শনাক্তকৃত এবং একজন পুরনো আক্রান্ত রোগী।

এ নিয়ে জেলায় ১৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিনজন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৩ জন।

শুক্রবার (২২ মে) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন শনাক্তদের মধ্যে দু’জন রামগঞ্জের এবং একজন রামগতি উপজেলার বাসিন্দা। সর্বশেষ যাঁরা সুস্থ হয়েছেন তাঁরা সদর উপজেলার।

জানা গেছে, তাঁরা তিনজনই স্বাস্থ্যকর্মী। জেলা শহরের মিলেনিয়াম হসপিটাল নামের একটি বেসরকারী শিশু হাসপাতালের কর্মী তাঁরা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় যে ১৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তাদের মধ্যে সদর উপজেলার ৪৯ জন, রামগঞ্জের ২৯ জন, রায়পুরের ৩৪ জন, কমলনগরের ১৩ জন এবং রামগতির ১৩ জন।

আর এ পর্যন্ত যে ৪৩ জন সুস্থ হয়েছেন তাদের মধ্যে সদর উপজেলার ১৫ জন, রামগঞ্জের ১৭ জন, রামগতির পাঁচজন এবং কমলনগরের ছয়জন রয়েছে।

এছাড়া জেলার রামগঞ্জ ও সদর উপজেলায় দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। মৃতদেহের নমুনা শনাক্তের পর তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়। তাদের সংস্পর্শে আসা আরও কয়েকজনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

তবে শনাক্ত হওয়ার পর এখনো কোন রোগী মারা যায়নি বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের হিসেবে, জেলাতে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯১ জন। এরা চিকিৎসা নিচ্ছে হাসপাতাল এবং হোম আইসোলেশনে।

সদর হাসপাতাল এবং স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে ৪৯ জন। আর হোম আইসোলেটেড এ চিকিৎসাধীন ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ জনের। জেলাতে মোট সংগৃহীত নমুনার সংখ্যা ২৩১৪ টি। এ পর্যন্ত ২০৬১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে দুইজনকে। সেখানে করোনা রোগী ভর্তি আছে পাঁচজন।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এনইউ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর