লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে অস্ত্রধারী দুর্বৃত্তদের হানা, মালামাল লুট

প্রকাশঃ

লক্ষ্মীপুরে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রেরমুখে দুই শিশুকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

এসময় গৃহবধূকে শারীরিক নির্যাতনেরও অভিযোগ রয়েছে ওই অস্ত্রধারী দুর্বৃত্তদের বিরুদ্ধে।

সোমবার (১৫ জুন) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সহায়তা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের

এদিকে করোনা পরিস্থিতির কারনে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতেই অবস্থান করছেন ভিকটিম ওই দুই নারী।

ভুক্তভোগী ও পরিবার জানায়, মুখোশ পরা ৫/৬ জন দুর্বৃত্ত স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে।ঘটনার সময় পরিবারের পুরুষ সদস্যরা বাহিরে ছিল তখন।

এসময় তার ছেলে প্রবাস ফেরত মিজানুর রহমান ও তার ভাইয়ের স্ত্রী ও শিশু সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে নগদ ৯৫ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় তারা।

পরে তারা ৯৯৯ ফোন করে। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন সহায়তা পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

জানতে চাইলে সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক/লক্ষ্মীপুর/এনইউ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর