যমুনার বিলে ১০৫ কেজি ওজনের ডলফিন

প্রকাশঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে মাছ ধরার জালে ১০৫ কেজি ওজনের ডলফিন ধরা পড়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে বৃষ্টি উপেক্ষা করে মানুষ ওই ডলপিন দেখতে ভিড় করেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় যমুনা নদী সংযুক্ত বিলে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। ওই জালে একটি বড় মাছ ধরা পড়েছে ভেবে জালটিকে পাড়ে নিয়ে আসা হয়।

দেখা যায় এটি একটি অসুস্থ্য ডলফিন। দেখতে ৭ ফুট লম্বা ওজন ১০৫ কেজি। মুখ লম্বা, মুখের নিচে ঘারে ও লেজ পাখার মতো, খয়েরি রংয়ের। কিছু সময় পর অসুস্থ্ ডলফিনটি মারা যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, ডলফিন গভীর সামুদ্রিক এলাকায় থাকে। খাদ্যের সন্ধানে যমুনার গভীর নদীতে চলে আসে। পানি দূষণ অথবা আঘাতে মারা যায়।

সংবাদদাতা/জামালপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর