লক্ষ্মীপুরে হিরামনি হত্যার বিচার দাবিতে রাস্তায় বাম নেতারা

প্রকাশঃ

লক্ষ্মীপুরে হিরামনি নামে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাম প্রগতিশীল সমন্বয় কমিটির নেতারা।

হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করার দাবিতে বুধবার (১ জুলাই) সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে সংগঠনটি।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাম প্রগতিশীল সমন্বয় কমিটির লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের লক্ষ্মীপুর শাখার আহ্বায়ক এড. মাহমুদুল করিম টিপু, সদস্য সচিব এড. মিলন মন্ডল, উপদেষ্টা আবদুর রাজ্জাক, সদস্য আব্দুল মজিদ ও দিদার হোসেন প্রমুখ।

বক্তারা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে গণ প্রতিরোধ ও নাগরিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া হিরামনির হত্যাকরীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন বাম নেতারা।

প্রসঙ্গত, গত ১২ জুন দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে হিরামনিকে ঘরে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ১৪ বছর বয়সী হিরামনি পালের হাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী এবং গোপীনাথপুর গ্রামের হারুনুর রশিদের মেয়ে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এনইউ

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর