লক্ষ্মীপুরে ৩ সাংবাদিক করোনায় আক্রান্ত

প্রকাশঃ

প্রাণঘাতি করোনাভাইরাসে লক্ষ্মীপুরে তিন সাংবাদিক আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত কয়েকদিন থেকেই আক্রান্ত সাংবাদিকরা করোনার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। পরে তাদের নমুনা সংগ্রহ করলে করোনা শনাক্ত হয়।

করোনায় আক্রান্ত সাংবাদিকরা হলেন, মাছরাঙা টেলিভিশন ও মানবকন্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি শাকের মো. রাসেল, দীপ্ত টিভির তাপন সাহা ও বিবার্তা নেটের সুমন দাস।

আক্রান্ত সাংবাদিকরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর