লক্ষ্মীপুরে করোনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশঃ

করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল মারা গেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার স্বজনরা।

মৃত শাহজাহান কামাল রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং থানা শহরের মোহাম্মদীয়া হোটেলের স্বত্তাধীকারী ছিলেন।

তিনি স্ত্রী ও ৪ ছেলে সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। বুধবার সকালে মৃত চেয়ারম্যানকে তাদের পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ দিন আগে চেয়ারম্যান ও তার ছেলে করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন চিকিৎসার পর ছেলে সুস্থ হন।

চেয়ারম্যান শাহজান কামাল  অসুস্থ থাকায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চেয়ারম্যান মারা জান।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর