লক্ষ্মীপুরে এবার এক সাংবাদিকের ভাইয়ের মটরসাইকেল চুরি হয়েছে। এর আগে ওই সাংবাদিক নজরুল ইসলাম জয়ের মটরসাইকেলও চুরি হয়।
(১৯ জুলাই) রবিবার রাত ৯টার দিকে জেলা শহরের মদিনউল্যা হাউজিং এর হুমায়ুন মিয়ার বাসার নিচ থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
চুরি হওয়া মটরসাইকেলের মালিক মো. এমরান। তিনি লক্ষ্মীপুর শহরের এ আর ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও ঠিকাদার এবং লক্ষ্মীপুরের জনপ্রিয় নিউজ পোর্টাল শীর্ষ সংবাদ ডটকমের সম্পাদক নজরুল ইসলাম জয়’র বড় ভাই।
ভুক্তভোগী জানান, শহরের মদিনউল্যা হাউজিং এর হুমায়ুন মিয়ার বাসার নিচে মোটরসাইকেল রেখে বাসার উপরে উঠে কিছুক্ষণ পর নিচে নেমে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোঃ কাউছার জানান, সিসি ক্যামেরা দেখে চোর চক্রকে সনাক্ত করার চেষ্টা চলছে।
সাংবাদিক নজরুল ইসলাম জয় বলেন, প্রায় ৭/৮ মাস আগে আমার ব্যবহৃত লাল রঙের একটি জিক্সার মোটরসাইকেল চুরি হয়। এর ৪ মাস পর কালো রঙের জিক্সার মোটরসাইকেলটি চুরির চেষ্টা করে ব্যর্থ হয় চোর চক্র। রবিবার বড় ভাইয়ের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। একটি সংঘবদ্ধ চক্র পূর্ব পরিকল্পিতভাবে এ চুরির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>






