প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর ছেলের মৃত্যু

প্রকাশঃ

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে তৌফিক তাহসিন বারী অমর্ত্য (২১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার স্থানীয় সময় ভোররাত সাড়ে তিনটায় তৌফিক তাহসিন বারী হঠাৎই অসুস্থ হয়ে মারা যান। ধারনা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অর্মত্য।

তার মরদেহ পুলিশের ফরেনসিক বিভাগের কাছে রয়েছে। পরে সিডনির লকউড কবরস্থানে তাকে দাফন করা হবে।

তৌফিক তাহসিন বারী অর্মত্য অষ্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ে অধ্যয়নরত ছিলেন।

সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে অর্মত্যের অকাল মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরিবার সূত্রে জানা গেছে, তৌফিক তাহসিন বারী অর্মত্যের তেমন কোনো শারীরিক অসুস্থতা ছিল না। সোমবার ভোররাতে তিনি হঠাৎ বমি করতে শুরু করেন। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি সেবা ডাকা হলেও অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক ফজলুল বারী এক পোস্টে লিখেছেন: আপনারা সবাই ফোন করছেন। আমি কথা বলতে পারছি না বলে ফোন ধরছি না। আপনারা সবাই পাশে এসে বসছেন। পিঠে সান্ত্বনার হাত রাখছেন। আমি চোখ বন্ধ করে থাকছি। কথা বলার চেষ্টা করলে কান্নায় ঢেকে দিচ্ছে সবকিছু। আমাকে ক্ষমা করবেন। এমন হঠাৎ মৃত্যুর ফরেনসিক তদন্তে পুলিশ লাশ নিয়ে গেছে। লাশ পাওয়ার পর সিডনির লকউড কবরস্থানে দাফনের আয়োজন করা হবে। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।’

ফজলুল বারী প্রবাসী সাংবাদিক ও লেখক। বেশ কয়েক বছর ধরে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। নিয়মিত লিখছেন দেশের বিভিন্ন পত্রিকা এবং নিউজ পোর্টালে। দেশে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেন তিনি। বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে তার অনুসন্ধানী অসংখ্য প্রতিবেদন পাঠক প্রিয়তা পায়।

প্রবাস সময়/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর