নিউইয়র্কে ফার্মেসিতেও করা যাবে করোনা টেষ্ট

প্রকাশঃ

নিউইর্য়কের জ্যাকসন হাইটস্ এলাকা। ছবি-প্রবাস সময়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফার্মেসিতেও করোনাভাইরাসের পরীক্ষা করানো যাবে। শনিবার এ ঘোষনা দিয়েছেন এ রাজ্যটির গভর্নর। এ দিন নিউইয়র্ক রাজ্যজুড়ে ৫ হাজার ফার্মেসিকে অনুমোদন দেওয়া হয়েছে। খবর বিবিসির

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ লাখ ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণহানি ঘটেছে ৫৩ হাজার ৭৫১ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে নিউইয়র্ক রাজ্যে।

এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে রাজ্য গভর্নর অ্যান্ডু কুমো সিদ্ধান্ত নিয়েছেন, আরও বেশি করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করানোর জন্য ফার্মেসিগুলোকেও অনুমতি দেওয়ার। শনিবার ৫ হাজার ফার্মেসিকে এ অনুমোদন দেওয়া হয়। তিনি আশা করছেন,এতে দৈনিক ৪০ হাজার মানুষের পরীক্ষা করা সম্ভব হবে।

ব্রিফিংয়ে কুমো বলেন, করোনার পরীক্ষার জন্য আরও চারটি সরকারি হাসাপাতালে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র ফার্মেসিগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে, যাতে তারা করোনার পরীক্ষা চালাতে নমুনা সংগ্রহ করতে পারে।

তিনি জানান, হাসপাতালগুলোতে এখনও রোগীর সংকুলান হচ্ছে না। তাই নগরবাসীকে তিনি লকডাউন মেনে ঘরে থাকার আহ্বান জানান।

প্রবাস সময় ডেস্ক

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর