৩৪৫ জনকে স্টুডেন্ট ফোরামের খাদ্য সামগ্রী উপহার

প্রকাশঃ

লক্ষ্মীপুরে ৩৪৫ জন মানুষকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে পালপাড়া ডি.এম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম।

প্রাণঘাতি করোনাভাইরাসের এ সঙ্কটের সময়, পালপাড়া এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে সোমবার রাতে এ উপহার দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল চোলা আলু পেয়াজ খেজুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।

লক্ষ্মীপুর সদর উপজেলার পালপাড়া ডি.এম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ড করে আসছে।

এদিকে ১৪ মার্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেয় উক্ত ফোরাম। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম।

পাল পাড়া ডি.এম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরামের বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করেন গোলাম কিবরিয়া।

জেলা সংবাদদাতা/লক্ষ্মীপুর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর