করোনা সংক্রমণ এড়াতে, চন্দ্রগঞ্জ বাজার ফের লকডাউন!

প্রকাশঃ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শহর আবারও লকডাউন ঘোষনা করেছে প্রশাসন।

সামাজিক দূরত্ব না মানায়, করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে ১৩ মে বুধবার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এরআগে ১০ মে সরকারের নির্দেশনা মেনে চলা সাপেক্ষে সীমিত পরিসরে বাজারটিতে লকডাউন শিথিল করা হয়।

স্থানীয় পুলিশ প্রশাসন ও স্থানীয়রা জানায়, চন্দ্রগঞ্জ বাজারে লকডাউন শিথিল করা হলে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা কার্যক্রম অব্যাহত রাখে। কোথাও মানা হচ্ছে না সামাজিক সুরক্ষা দূরত্ব। এতে করে বুধবার বিকেলে করোনা সংক্রমণ এড়াতে বাজারের পুনরায় লকডাউন ঘোষনা করা হয়।

১৪মে) বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য লকডাউন বলবৎ থাকবে। শুধু মাত্র নিত্য প্রয়োজনীয় পণ্যের মুদি,কনফেকশনারী, ঔষুধ দোকান, কাঁচাবাজার খোলা থাকবে।

নিজস্ব প্রতিনিধি/ লক্ষ্মীপুর/ এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর