লক্ষ্মীপুরে আরও ১৩ জন করোনারোগী শনাক্ত

প্রকাশঃ

লক্ষ্মীপুর : জেলায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৩ জন। এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রায়পুর উপজেলার। সেখানে নতুন শনাক্তকৃত রোগীর সংখ্যা ১২ জন। অপর একজন রামগতি উপজেলার বাসিন্দা।

রায়পুরে এর আগে আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এনিয়ে উপজেলাতে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৬ জন।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কার্যালয় সূত্র জানায়, একদিনে জেলাতে করোনা সন্দেহে ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে জেলাতে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৬৩ জন। নতুন শনাক্তকৃত রোগীসহ মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে।

এদিকে জেলাতে ২১ জন করোনারোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে সর্বশেষ বুধবার সুস্থ হয়েছে ছয়জন।

আর একজন শনাক্ত হওয়ার আগেই মারা যান এবং দুইজন রোগী ঢাকাতে শনাক্ত হওয়ার পর লক্ষ্মীপুরে আসে।

নিজস্ব প্রতিবেদক/লক্ষ্মীপুর/এনইউ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর