এবারও এসএসসিতে লক্ষ্মীপুরের সেরা প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

প্রকাশঃ

লক্ষ্মীপুর: এসএসসিতে জেলায় এবারও সেরা ফলাফল অর্জন করেছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়।

রোববার সারাদেশে প্রকাশিত ফলাফলে, পাশের হারের তুলনায় জেলার সব বিদ্যালয়কে ছাড়িয়ে এবারও প্রথম স্থান অজর্ন করে চন্দ্রগঞ্জ থানা শহরের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ।

এরআগেও একাধিকবার বিদ্যালয়টি এসএসসি ফলাফলে জেলার সেরা স্থান অর্জন করে।

এবার এসএসসিতে এ বিদ্যালয়ের ৩২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৩২২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার ৯৯ দশমিক ৬৯।

বিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে জিপিএ- পেয়েছে ৭৬ জন। এ গ্রেড পেয়েছে ১৮২ জন। ৫০ জন এ মাইনাসসহ মোট ৩২২ জন এসএসসি পাশ করে।

জেলার দ্বিতীয় অবস্থানে রয়েছে জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়। সেখানে পাশের হার ৯৮ দমশিক ৭৬।

তৃতীয় অবস্থানে, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পাশের হার ৯৬ দশমিক ৪০।

জেলায় এসএসসি ও দাখিলে মোট জিপিএ-ফাইভ পেয়েছে ৭শ ৯২ জন পরীক্ষার্থী। এরমধ্যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি)তে ৫শ ৪ জন।

মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ১শ ৮৮ জন। কুমিল্লা শিক্ষাবোর্ড ও মাদরাসা শিক্ষাবোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এসএসসিতে জিপিএ-ফাইভ প্রাপ্তদের মধ্যে সদর উপজেলায়-৩০১, কমলনগর-২০, রামগতি-৩৮, রামগঞ্জ-৪৭ এবং রায়পুরে ৯৮ জন ছাত্র রয়েছে।

অন্যদিকে দাখিল পরীক্ষায় জিপিএ-ফাইভ প্রাপ্তদের মধ্যে সদর উপজেলায়-১৪৪, কমলনগর-৫, রামগতি-১, রামগঞ্জ-৭ এবং রায়পুরে ৩১ জন ছাত্র রয়েছে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর