নোয়াখালীতে ৯ পুলিশসহ আরও ৫২ জনের করোনা শনাক্ত

প্রকাশঃ

নোয়াখালী: জেলায় গত ২৪ ঘণ্টায় ৯ পুলিশ সদস্যসহ আরও ৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।

এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন।

বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাশ জানান, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেগমগঞ্জ থানার নয়জন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া আছেন চৌমুহনী পৌরসভার একটি বাড়ির নারী-শিশুসহ ১০ জন।
আক্রান্ত পুলিশ সদস্যদের জেলা সদরের কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে করোনায় সংক্রমিত এক ব্যক্তি (৬২) নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন। আজ সকালে বিশেষ ব্যবস্থায় তাঁকে দাফন করা হয়েছে। গত মঙ্গলবার তাঁর করোনা শনাক্ত হয়েছিল।

নতুন শনাক্ত হওয়া ৫২ জনসহ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০।

এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৪২২ জন, সদর উপজেলায় ১৯৭ জন, চাটখিলে ৫৫ জন, সোনাইমুড়ীতে ৪৭ জন, সেনবাগে ৫৬ জন, কবিরহাটে ৬৮ জন, সুবর্ণচরে ২১ জন, কোম্পানীগঞ্জে ৮ জন ও হাতিয়া উপজেলায় ৬ জন।

নিজস্ব প্রতিনিধি/নোয়াখালী/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর