সৌদিতে করোনায় লক্ষ্মীপুরের রফিকুলের মৃত্যু

প্রকাশঃ

লক্ষ্মীপুর: সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত  রফিকুল ইসলাম ভুইয়া (৪৮) নামে লক্ষ্মীপুরের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

সাত দিন ধরে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার রাতে (৭ জুন) তার মৃত্যু হয়।

মৃত রফিকুল ইসলাম লক্ষ্মীপুরের রায়পুর পৌর ৯নং ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত প্রবাসীর স্ত্রী রৌশন আরা বেগম জানান, রফিকুল ইসলাম গত ২৬ বছর ধরে সৌদি আরবের রিয়াদে গাড়ির চালকের চাকুরি করছেন।

তাদের দুই ছেলের মধ্যে এক ছেলে সৌদি আরবে ও আরেক ছেলে ইতালী ফেরত বাড়ীতেই রয়েছেন।

শনিবার (২ জুন) ডায়বেটিজ, জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথা নিয়ে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বতর্মানে লাশটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

রায়পুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দীন রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রবাসী রফিক ভাইয়ের মৃত্যুতে পরিবারের সাথে আমরাও শোকাহত। কিভাবে তার মৃত দেহ দেশে আনা যায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর