লক্ষ্মীপুর পৌরসভায় ৪ ওয়ার্ডে লকডাউন ঘোষণায় রাত ১১টায় মাইকিং

প্রকাশঃ

লক্ষ্মীপুর পৌরসভার ৪ টি ওয়ার্ডে ১৬ জুন ভোর ৬ টা থেকে থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা দিয়ে রাত ১১ টার পর জেলা শহরে মাইকিং করা হয়েছে।

১৫ জুন সোমবার রাত ১১টার পর এ মাইকিং করা হয়।

এরআগে ১৩ জুন জেলার ৩ টি উপজেলায় ও একটি পেরৈসভায় গনবিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন ঘোষণা করে স্ব স্ব উপজেলা প্রশাসন। পরে ১৪ রাত ১০টায় জেলায় কোন লকডাউন ঘোষণা করা হয়নি বলে গণমাধ্যমকর্মীদের জানান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

জেলা ও উপজেলা প্রশাসনের এমন সমন্বয়হীনতায় জনমনে বিভ্রান্তি দেখা দেয়। অনেকে সোশ্যাল মিডিয়ার ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে সোমবার রাত ১১ টার দিকে লক্ষ্মীপুর শহরে মাইকিং করে পৌরসভার ৬,৭,১৫ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড আংশিক লকডাউন ঘোষণা করে মাইকিং করে জেলা প্রশাসন।

লক্ষ্মীপুর পৌরসভার এ ৪টি ওয়ার্ডে লকডাউনের একটি গনবিজ্ঞপ্তি প্রকাশ হলেও সেখানে জেলা প্রশাসকের স্বাক্ষর ছিল না। তবে এই ৪ টি ওয়ার্ডে ১৬ জুন থেকে ৩০ পর্যন্ত লকডাউনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে জেলা সদরের চন্দ্রগঞ্জ, মান্দারীবাজারসহ বেশ কয়েকটি এলাকা রেড জোনের আওতায় রয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভিাগ।

এসব এলাকায় লকডাউন ঘোষণা হতে পারে বলে জানিয়েছে জেলা প্রশাসনের একটি সূত্র।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর