চন্দ্রগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা চেষ্টা

প্রকাশঃ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার গণিপুর গ্রামে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক প্রবাসীর স্ত্রীকে (২৫) হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পারভেজ (৩০) নামে ওই বখাটের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলার প্রস্তুতী চলছে।

অভিযোগে জানা গেছে, রোববার দিবাগত রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের সৌদি প্রবাসী মামুনের ঘরে একই বাড়ীর আবুল কাশেমের বখাটে ছেলে পারভেজ ঘরের বেড়া খুলে প্রবেশ করে।

এসময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যার্থ হয়ে গলা টিপে হত্যার চেষ্টা করে পারভেজ। বখাটের কিল ঘুষিতে গৃহবধুর মুখের সামনের দুটি দাঁত ভেঙ্গে যায়।

একপর্যায়ে গৃহবধুর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে বখাাটে পারভেজ পালিয়ে যায়।পালিয়ে যাওয়ার আগে পারভেজ নগদ অর্থ এবং স্বর্ণালংকার নিয়ে যায় বলে ভিকটিম পারভীন অভিযোগ করেন।

স্বজনরা গৃহবধুকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি ও লম্পট পারভেজকে গ্রেফতার চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর