নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ষ্টেটে সড়ক দূর্ঘটনায় ফারহান মোহাম্মদ সাইদ (২১) নামে এক প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়। ফারহান মো. সাইদ নিউইয়র্কের জ্যামাইকায় বাবা-মা ও এক ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।

নিহতের স্বজনরা জানান, ফারহান মো. সাইদের এক বন্ধু নতুন গাড়ি কিনে। বুধবার রাত ৩টার দিকে ওই বন্ধুর মোবাইল ফোনে কল পেয়ে সে বাড়ি থেকে বের হন। পরে ওই বন্ধুসহ তারা লং ড্রাইভে ঘুরতে বের হয়।

রাত সাড়ে ৪টার দিকে তাদের ব্যবহৃত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ফারহান মোহাম্মদ সাইদের মৃত্যু হয়। গাড়িতে থাকা তার অপর দুই বন্ধু আহত হয়।

তবে তারা এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে। বুধবার বিকেলে জ্যামাকা সাইদের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার তার দাফন করা হবে।

প্রবাস সময়/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর