ফিনল্যান্ডে এক দিনের জন্য প্রধানমন্ত্রী ১৬ বছরের তরুণী

প্রকাশঃ

ফিনল্যান্ডে ১৬ বছরের এক তরুণীকে এক দিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সান্না মারিন।

নারী-পুরুষের সমতার ক্ষেত্রে ফিনল্যান্ডকে প্রায়ই আদর্শ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। এবার ১৬ বছরের তরুণীকে ১দিনের প্রধানমন্ত্রীর দায়িত্বে বসিয়ে সে দেশের প্রধানমন্ত্রী সান্না মারিন লিঙ্গ-সমতার লড়াইকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে গেছেন।

ফিনল্যান্ডের ‘এক দিনের প্রধানমন্ত্রী’ হিসেবে তরুণী আভা মার্টো নতুন কোনো আইন তৈরি করতে পারবেন না। কিন্তু অন্যদিনের মতোই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিনিশ রাজনীতিবিদদের সাথে বৈঠক করেন। বিশেষভাবে প্রযুক্তি খাতে নারীদের অধিকার নিয়ে আলাপ-আলোচনা করেন।

মেয়েশিশুদের নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে ফিনল্যান্ডে এই ক্ষমতার হাতবদল ঘটে। কন্যাশিশুদের অধিকার তুলে ধরতে জাতিসংঘ প্রতিবছর ১১ অক্টোবর সারা বিশ্বে এই দিনটি পালন করে থাকে।

ফিনল্যান্ড এ নিয়ে গত চার বছর ধরে ‘গার্লস টেকওভার’ নামের এক আন্তর্জাতিক কর্মসূচি পালন করে আসছে।এই কর্মসূচিতে সারা বিশ্বের কিশোরী ও তরুণীরা বিভিন্ন দেশে রাজনীতি, ব্যবসা এবং অন্যান্য খাতের প্রধান হিসেবে এক দিনের জন্য দায়িত্ব পালন করে।

প্রবাস সময়/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর