‘কাঁটা’ সিনেমার পরিচালক কবি টোকন ঠাকুর গ্রেফতার

প্রকাশঃ

নির্ধারিত সময়ে সরকারি অনুদানের সিনেমা ‘কাঁটা’ জমা না দেয়ায় কবি ও পরিচালক টোকন ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাত ৮ টার দিকে তাকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। সরকারি অর্থ তছরুপের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় তিনি গ্রেফতার হন।

রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম। তিনি বলেন, ‘টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেজন্য আজ রাত ৮টার দিকে আমরা তাকে গ্রেফতার করেছি। তিনি এখন থানায় আছেন।সকালে আদালতে পাঠানো হবে।

টোকন ঠাকুরকে গ্রেফতার অভিযানে অংশ নেয়া নিউমার্কেট থানার এসআই মিলন জানান, এলিফ্যান্ট রোডের ২২৫/১ নম্বর বাসার ছয়তলার ফ্ল্যাট থেকে টোকন ঠাকুরকে গ্রেফতার করা হয়।

২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে প্রথম সিনেমা পরিচালক হিসেবে নাম লেখানোর কথা ছিল এই কবি ও নির্মাতার।

প্রবাস সময়/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর