১০ বছরে ৭৪ চলচ্চিত্রে অনুদান, মুক্তি পায়নি ৪৯টি

প্রকাশঃ

মানসম্মত চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে গত ১০ বছরে ৭৪টি সিনেমার জন্য বাংলাদেশ সরকার অনুদান দিলেও এখনো ৪৯টি মুক্তি পায়নি।

জানা গেছে, ১৯৭৬-৭৭ সাল থেকে চলচ্চিত্রে অনুদানের প্রথা চালু করে। মাঝখানে বন্ধ থাকলেও ২০০৭-০৮ অর্থবছর থেকে নিয়মিতভাবেই অনুদান প্রদান করা হচ্ছে।

চলচ্চিত্র অনুদান নীতিমালায় বলা আছে, অনুদানের প্রথম চেক প্রাপ্তির ৯ মাসের মধ্যে ছবির কাজ শেষ করতে হবে। তবে বিশেষ অবস্থায় অনুরোধ সাপেক্ষে পরিচালক ওই সময় বৃদ্ধি করতে পারেন।

আর এ সুযোগকে কাজে লাগিয়ে অনেক নির্মাতা ছবি নির্মাণে বছরের পর বছর পার করছেন। মন্ত্রণালয়ের একশ্রেণির কর্মকর্তার সঙ্গে যোগসাজশের কারণে তারা এ ধরনের কাজ করেও পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

যার কারণে নির্মাতাদের কোনো ধরনের জবাবদিহি করতে হয় না। তবে টোকন ঠাকুরসহ বেশ ক’জন নির্মাতার নামে মামলাও হয়েছে। যার পরিপ্রেক্ষিতে গতকাল গ্রেফতার হয়েছেন টোকন ঠাকুর। তাকে ২০১২-২০১৩ অর্থ বছরে ‘কাঁটা’ ছবির জন্য অনুদান দেয়া হয়। কিন্তু আজ অবধি তিনি তার সিনেমা শেষ করতে পারেননি।

এমন আরও অনেক নির্মাতাই রয়েছেন যারা বছরের পর বছর পার করে দিচ্ছেন সরকারি অনুদান নিয়ে।
কেউ সিনেমা শেষই করতে পারছেন না, কেউ আবার সিনেমা শেষ করলেও সেটির মুক্তি আটকে আছে নানা কারণে।

গত ৪৪ বছরে এ পর্যন্ত ১৪১টি ছবিকে অনুদান দিয়েছে সরকার। এর মধ্যে অর্ধ শতাধিক ছবি এখনো আলোর মুখ দেখেনি। কিছু ছবি আদৌ মুক্তি পাবে কি না রয়ে গেছে সন্দেহ।

প্রবাস সময়/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর