যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশঃ

করোনায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসীদের পরিচিত মুখ ও বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের কর্মকর্তা মামুন মোস্তফা মারা গেছেন।

স্থানীয় সময় রোববার আটলান্টিক সিটির শোর মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে স্থানীয় প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, ২ ডিসেম্বর ভোরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবাইকে জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়ে শোর মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হয়েছেন।
আটলান্টিক সিটির বাংলাদেশিদের সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব আটলান্টিক সিটির ত্রাণকর্তা হিসেবে পরিচিত মামুন মোস্তফার একান্ত প্রচেষ্টাতে সংগঠনটি দুই যুগ ধরে কার্যক্রম চালিয়ে আসছে।

মামুন মোস্তফার মৃত্যুতে নিউ জার্সির আটলান্টিক সিটিসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

নিজস্ব প্রতিনিধি/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর