নিউইয়র্কে দেয়াল চাপায় বাংলাদেশির মৃত্যু, আহত-১

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেয়াল চাপায় মো. জসিম উদ্দিন নামে একজন বাংলাদেশি নির্মাণকর্মীর মৃত্যু হয়েছে। এসময় মো. হাসান নামে অপর আরেকজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নিউইয়র্কের ব্রুকলিনের সানসেট পার্কের ৪২ ষ্ট্রিটে  এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জসিম উদ্দিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি। তিনি ১১ বছর ধরে যুক্তরাষ্ট্র অভিবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রুকলিনের সানসেট পার্কের ৪২ ষ্ট্রিটে এলাকায় একটি বাড়ির পেছনে ১০ ফুটের একটি দেয়াল পুন: নির্মাণের কাজ করছিলেন তিনজন নির্মাণকর্মী। এসময় দেয়াল ধ্বসে চাপা পড়ে বাংলাদেশি জসিম মিয়া ঘটনাস্থলে মারা যায় এবং অপর বাংলাদেশি হাসান গুরুতর আহত হয়।

নিউইয়র্ক প্রতিনিধি/ এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর