তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ প্রবাসী রিংকুকে জীবিত উদ্ধার

প্রকাশঃ

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ প্রবাসী বাংলাদেশি গোলাম সাঈদ রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে রিংকুর চাচা হাসান বিন জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তার উদ্ধার খবরে স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

রিংকুর চাচা হাসান বিন জলিল জানান, ভূমিকস্পের পর থেকে রিংকুর কোন খোঁজ পাচ্ছিলেন না তারা । এতে পরিবার ও স্বজনদের মধ্যে আহাজারী শুরু হয়। মঙ্গলবার রাতে তাকে উদ্ধারের খবর দেন তুরস্কের দূতাবাসের কর্মকর্তারা।

রিংকু ভুমিকম্পে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েন। তবে তিনি গুরুতর আহত হননি। শীতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন।

গোলাম সাঈদ রিংকু বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। তিনি ২০১৫ সালে বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য তুরস্কে পাড়ি জমান। তিনি সেখানখার একটি বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্স শেষ করে পার্টটাইম শিক্ষকতা করেন।

তিনি তুরস্কের খাহরামানমারাসে বসবাস করছিলেন। তিনি যে ভবনে বসবাস করেন, সিটি ভূমিকম্পে বিধ্বস্ত হয়। ঘটনার সময় ভবন থেকে নুরে আলম নামে তিার এক বন্ধু বের হতে পারলেও রিংকু নিখোঁজ ছিলেন।

এম আর/প্রবাস সময়

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর