পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন যুবদল নেতা

প্রকাশঃ

লক্ষ্মীপুর: জেলা সদরের মান্দারী নতুন বাজার এলাকায় পথচারীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মটর সাইকেল আরোহী বেলাল হোসেন নামে এক যুবদল নেতার মৃত্যু মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মান্দারী নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত বেলাল জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ও ওই ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলাল মান্দারী মোটরসাইকেলযোগে থেকে কমলগরের ফজুমিয়ার হাট যাচ্ছিলেন। ঘটনাস্থলে একপথচারী হঠাৎ তার সামনে এসে পড়লে, তাকে বাঁচাতে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারান বেলাল। এ সময় তিনি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিজস্ব প্রতিনিধি/ লক্ষ্মীপুর/ এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর