লক্ষ্মীপুরে একই পরিবারের ৫ জনসহ নতুন করে করোনা আক্রান্ত ৬

প্রকাশঃ

লক্ষ্মীপুর : জেলাতে আরো ছয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে পাঁচজন একই পরিবারের। জেলার কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার বাসিন্দা তারা।

বাকী একজনের বাড়ি চাঁদপুর জেলায়। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা প্রদান করেন। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মী তিনি। তাকে চাঁদপুরে চিকিৎসা দেওয়া হবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২৭ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের ৫৬ জনের নমুনা পরীক্ষায় ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্তসহ জেলায় মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫৫ জন। তবে নতুন শনাক্তকারী একজনকে চাঁদপুরে প্রেরণ করায় জেলায় রোগীর সংখ্যা ১৫৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলাতে এ পর্যন্ত ৪৮ জন রোগী সুস্থতা লাভ করেছেন, আর শনাক্ত হওয়ার আগেই মারা গেছে দুইজন করোনা আক্রান্ত রোগী।

কমলনগরের একই পরিবারের যে পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়েছে ওই পরিবারে এক যুবক পূর্বেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলো।

কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, গত ২১ মে ওই যুবকের করোনা শনাক্ত হয়। এরপর থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেটেড ইউনিটে রাখা হয়েছে।

তখন তার পরিবারের আরো সাত সদস্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়। ল্যাব থেকে বুধবারের আসা প্রতিবেদনে ওই পরিবারের পাঁচজনের করোনা পজিটিভ ফলাফল আসে।

এতে তার স্ত্রী, ছেলে, মা ও দুই বোন রয়েছেন। বাকী দুইজনের নমুনা পুনরায় সংগ্রহ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/লক্ষ্মীপুর/এনইউ

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর